এই ধরনের ভূত থাকে নদী,পুকুর বা দীঘিতে । পুকুরটি মোটামুটি পুরনো হতে হবে । একেবারে নতুন হলে হবে না ।
পুকুরে কেউ সাতার কাটতে গেলে এই ভূত তার পা টেনে ধরে । সে আর উপরে উঠতে পারে না । দম আটকে একসময় মারা যায় ।
স্বাভাবিক ভাবে ডাঙ্গায় হাটার সময় মানুষের পায়ের পাতা থাকে একদম সমতল ,ফ্লাট । এইভাবেই তারা হাটাচলা করে । এইভাবে হাটলেই আমাদের সমতল রাস্তায় হাটতে সুবিধা হয় ।মানুষ সাতার কাটতে কাটতে যখন নিচের দিকে নামে ,তখন তার পায়ের পাতা থাকে তেরছা ভঙ্গিতে ।পুরো পায়ের মতই পায়ের পাতাটাও হয়ে থাকে খাড়া নিচের দিকে । পায়ের পাতা এইভাবে থাকলে পানি কাটতে সুবিধা হয় ।
পুকুর বা নদীতে অনেকেই পানি নিতে আসে । এবং কখনো কখনো এক্সিডেন্টালি পানির কলসি হাত থেকে পড়ে যায় এবং পুকুরের ভিতরেই পড়ে থাকে । কোন সাতারু সাতার কাটতে কাটতে তার তেরছা পা এইরকম পরিত্যক্ত কোন কলসির ভিতরে ঢুকিয়ে ফেলতে পারে । সমস্যা শুরু হয় তার পর থেকে । উপরে ওঠার সময় সে তার পা আবার ফ্লাট করে ফেলে । তখন তার পা আর এই সরু কলসির মুখ দিয়ে বের হয় না । আটকে যায় ।পায়ের সঙ্গে কলসি নিয়েই সাতার দেওয়াও সম্ভব হয় না কারন পানিভর্তি কলসির ওজন একেবারে কম না । সাতারু তখন পানিমুড়ার ভয়ে আতংকিত হয়ে স্বাভাবিক চিন্তাভাবনা করার ক্ষমতা হারিয়ে ফেলে । কিছু কিছু ক্ষেত্রে সে ভয়ে হার্ট এটাক করে ফেলে । কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘক্ষন শ্বাস নিতে না পেরে সে পানির দলে দমবদ্ধ হয়ে মারা যায় । একজন পূর্ণ বয়স্ক মানুষের পানির নিচে দম ধরে রাখার গড় ক্ষমতা মাত্র ২৫ সেকেন্ড । এর চেয়ে বেশি সে নিঃশ্বাস না নিয়ে থাকলেই তার সমস্যা শুরু হয় । যখন সে তার সহ্যের শেষ সীমায় পৌছে যায় তখন নাক দিয়ে পানি ইটেনে নেয় ফুসফুসে । বাতাসের অক্সিজেনের বদলে এই তরল পানি তার ফুসফুসে গিয়ে ফুসফুসের ছোট ছোট বায়ুথলি (এ্যালভিওলি) কে ফাটিয়ে দেয় । বেশ কিছুক্ষন এই অবস্থায় থাকার পরে তাকে উদ্ধার করে পানির উপরে নিয়ে আসা হলেও তার পক্ষে আর বেচে থাকা সম্ভব হয় না । ফুসফুস ফেটে গেলে কিছু কিছু ক্ষেত্রে সাতারুর নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে । কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীরা এই ঘটনাকেও পানিমুড়ার আক্রমন বলে মনে করে সেই অনুযায়ী গুজব ছড়াতে থাকে ।
এই রকম ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে সবার আগে । আতঙ্কিত হওয়া যাবে না একদম । ফ্লাট পা কে তেরছা করলেই আপনি একদম সহজে আবার কলসি থেকে পা বের করতে পারবেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন