শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

আলেয়া


বিশেষত শীতের দিকে এই জিনিস্টা দেখা যায় । মাঠে ঘাটে বা বিলের ধারে চলতে চলতে হঠাৎ সামনে কিছুদূরে আগুন জ্বলে উঠতে দেখা যায় । একটু পরে আবার নিভে যায় । গ্রামাঞ্চলে এটি আলেয়া নামে পরিচিত । এটি অমংগলজনক হিসেবে দেখা হয় ।

বিলে বা মাঠে বর্ষাকালে প্রচুর পানি থাকে । সেই পানিতে অনেক জলজ গাছপালা বেড়ে ওঠে (যেমন কচুরিপানা) । বর্ষা চলে গেলে পানি নেমে যায়, এই কচুরিপানা গুলো তখন পানির অভাবে পচা যায় । পচে গিয়ে মিথেন গ্যাস গঠিত হয় । শুকনো বিলের বিভিন্ন খানা খন্দে তখন অর্ধপচা কচুরিপানা বা মিথেন গ্যাস ছোট ছোট গর্তের মত জায়গায় থেকে যায় । মিথেন গ্যাসের বৈশিষ্ট্য হল এটি অক্সিজেলের সংস্পর্শে এমনি ই জ্বলে ওঠে । বর্ষা এবং তার পরে বিলের ধারে এইরকম প্রচুর জায়গায় মিথেন গ্যাসের ছোট ছোট কুন্ডলী জলতে দেখা যায় । দিনের বেলায় প্রখর সূর্যালোখে তেমন চোখে পড়ে না ।কিন্তু রাতের বেলায় চোখে পড়ে । একেই আলেয়া বলে । এই ঘটনা সম্পূর্ণ বৈজ্ঞানিক । এর সাথে ভূত প্রেতের কোন সম্পর্ক নেই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন